রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মদ্যপানে মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কয়েকজন ব্যক্তি একসঙ্গে মদ পান করেন এবং অসুস্থ হয়ে পড়েন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং অপর একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যু হয়। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।
####