ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভালুকা উপজেলা চ্যাম্পিয়ন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ওই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ময়মনসিংহ সদর উপজেলাকে হারিয়ে ভালুকা উপজেলা দল ৬ উইকেটের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা ক্রিকেট দল প্রথম ব্যাট করে ৩১ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ভালুকা উপজেলা দল ৬ উইকেটের ব্যবধানে জয় লাভ করে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভালুকা উপজেলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। ওই অর্জন ভালুকা উপজেলার সকলের।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!