গফরগাঁওয়ে টাংগাব বার্ষিক ইসলামী মহাসম্মেলন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রোববার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত টাংগাব মধ্যপাড়া ধরে শেখের বাড়ী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বি- বাড়িয়া’র মাওলানা মুফতি শহিদুল্লাহ্ রহমানি ও প্রধান বক্তা ছিলেন ঢাকায় মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আইয়ুবী।
বিশেষ বক্তা ছিলেন গফরগাঁওয়ে মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান ও পাকুন্দিয়ার মাওলানা মুফতি কামরুল ইসলাম হামিদী।
এছাড়াও সম্মেলনে ওয়াজ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম উলামাগণ।
###

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!