রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপর সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ ও তাবলীগী সাথীবৃন্দ ব্যানারে স্থানীয় পালের বাজারে এ বিক্ষোভের আয়োজন করে।
পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা নুরুল হুদা’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পাগলা থানা শাখার সাধারন সম্পাদক মুফতি হাদিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি, গফরগাও থানার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, গফরগাঁও উলামা সমিতি পাঁচবাগ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাঁচবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক জিহাদীর
প্রমূখ ৷
সমাবেশে বক্তারা এজতেমায় হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তাবলীগ নামধারী পথভ্রষ্ট সাদপন্থীরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করে। এছাড়া অসংখ্য শান্তিপ্রিয় মুসল্লী ও ওলামা হামলার শিকার হয়। সাদপন্থীরা টঙ্গীতে মসজিদের দা- বটি নিয়ে ঢুকে আক্রমণ করেছে। তারা কুফুরি কাজ করেছে। গফরগাঁওয়ে কোন মসজিদে তাদের ঢুকতে দেওয়া হবে না, প্রয়োজনে লাঠি সোটা নিয়ে তাদের প্রতিহত করা হবে। সেই সঙ্গে হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। এছাড়া সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের দ্বীন ও তাবলীগের নামে যে কোন কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। পরে মিছিলটি বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের সর্বস্তরের উলামা মাশায়েখ, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
######