রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনদিন ব্যাপী ঘাগড়া ৫১তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন গত মঙ্গলবার বাদ আসর থেকে শুরু হয়েছে।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ আব্দুল হোসাইনের সভাপতিত্বে প্রথমদিনে উপজেলার ঘাগড়া ইসলামীয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন শুরু হয়। আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হবে। সমাপ্তি দোয়া শুক্রবার বাদ ফজর অনুষ্ঠিত হবে।
#####