ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

শেয়ার করুন :

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কামাল মিয়া, মো. শামীম মিয়া, মো. আলমগীর কবির, মিরর হাসান রুপন, রতন প্রসাদ মিশ্র।

মঙ্গলবার দুপুরে চরকালীবাড়ি এলাকায় একটি গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেফতার করা হয়।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃতরা ময়মনসিংহ শহরে মটর মালিক সমিতির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী এবং যাত্রীদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজি কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের এই কার্যক্রম শুধু সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল না, বরং স্থানীয় ব্যবসায়ীদেরও বিপদে ফেলছিল।

এ ঘটনার পর, উদ্ধারকৃত সামগ্রীসহ গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *