ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর ) ময়মনসিংহে ফুলপুর উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা  নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারায় নাহিদ ব্রিকস এবং যমুনা ব্রিক্সস নামক দুটি  ইট ভাটায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *