গফরগাঁওয়ে উদীচীর আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উদীচীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
গত শনিবার সন্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী গফরগাঁও শাখার উদ্যোগে সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গফরগাঁও শাখার সভাপতি গোলাম মোহাম্মদ ফারুকীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সাব্বির কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডিএম আব্রাহাম, চিত্রশিল্পী লুৎফুর রহমান আরজু, শহীদ রাশ বিহারী মিশ্রর সন্তান রনদা প্রসাদ মিশ্র, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন ফিরোজ, উদীচীর সম্পাদক মণ্ডলীর সদস্য আজিজুর রহমান জুয়েল প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *