রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে সম্প্রতি গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এস. এম শাহারিয়া মনিরকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করে ৫৪ সদস্য বিশিষ্ট গফরগাঁও উপজেলার এ আহ্বায়ক কমিটির ঘোষণা করেন গণ অধিকার পরিষদের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ
ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। আগামী ৬ মাসের জন্য এ কমিটি ঘোষনা করা হয়েছে।
####