ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় দুই ডিম ব্যবসায়ীর ছিনতাই হওয়া ডিমভর্তি ট্রাক ও অটোরিকশা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বগাজান গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ডিম ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে ডিম ব্যবসায়ী লিটন মিয়া ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় অবস্থিত নিউ হোপ হ্যাচারী থেকে ২২ হাজার ৩৪৫ টি ডিম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-২০-৯৫৫৫) ও আবুল হোসেন নামে আরেক ব্যবসায়ীর ডাবল কুশুমের দুই হাজার ৪৪৫ টি ডিম নিয়ে অপর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বগাজান নাম স্থানে পৌঁছলে ৭-৮ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দেশিয় অস্ত্র নিয়ে ব্যারিকেট দিয়ে ডিম ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক ও অটোরিক্সাটি নিয়ে যায়। এ সময় ব্যবসায়ী লিটন মিয়া সরকারী জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পাশের একটি বাড়ি থেকে ডিমসহ ট্রাক ও অটোরিক্সাটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বগাজান গ্রামের মাসুদ রানার ছেলে মোবায়েতকে (২০) আটক করা হয়।
ডিম ব্যবসায়ী লিটন মিয়া জানান, তার গাড়িতে ২২ হাজার ৩৪৫ টি ডিম ছিলো কিন্তু উদ্ধার করা হয়েছে ১৬ হাজার ২০০ এবং অপর ব্যবসায়ী আবুল হোসেন জানান, তার ডিম ছিলো দুই হাজার ৪৪৫ টি কিন্তু উদ্ধার করা হয়েছে ৮০০। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে তারা জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগমুলে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।