গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান কবির সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সদস্য বারেক পাহলোয়ান, কৃষকদল নেতা ফেরদৌস আলম, জেলা দক্ষিণ যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা মো. শাহজাহান, এনাম মাষ্টার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা কবির সরকার বলেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে পাগলা থানার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে বিএনপি অন্যান্য নেতারা তাদের বক্তব্যে স্থানীয় লোকজনকে সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহবান জানান।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *