বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনে হাতে-কলমে গবেষণা শিক্ষা, একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জন, উদ্ভাবন এবং পেশাদাড়িত্ব বিকাশের লক্ষ্যে “এ রোড টু ইনোভেশন” স্লোগানে যাত্রা শুরু হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ ক্লাবের । যা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন, যা রাজনীতি, ধর্ম, জাতি, বর্ণ এবং গোষ্ঠী থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে বাকৃবি রিসার্চ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবটির উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.  এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন,  ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, বাকৃবি রিসার্চ ক্লাবের আহবায়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক ড. এ. কে. এম. আবদুল্লাহ আল-আমিন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্লাবটির আহবায়ক কমিটির সদস্যরা জানান, বাকৃবি রিসার্চ ক্লাবের ভিশন হলো শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করে নতুন জ্ঞান সৃষ্টি করা, সমস্যা সমাধান করা, বিভিন্ন শাখা ডিসিপ্লিনের মধ্যে সহযোগিতা গড়ে তুলে সামাজিক প্রভাব বাড়ানো এবং বৈশ্বিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *