আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী ও আরটিভি প্রতিনিধি মো. ফিরোজ খানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোববার (৩ নভেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ সবুর। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি এমএ মালেক খান উজ্জ্বল, সেক্রেটারী আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, সহসভাপতি আতাউর রহমান তরফদার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, রফিকুল ইসলাম হিরন প্রমূখ। ফিরোজ খান হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।