মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর ) দুপুরে তারাকান্দা থানা ও বাসস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।
তারাকান্দা বাসস্ট্যান্ডের আশেপাশের এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের দুপাশ থেকে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটসমূহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা বলেন-সুনির্দিষ্ট অভিযোগ ও রুটিন উচ্ছেদ অভিযানসহ যানজট নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে এবং তারাকান্দা থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।