পাগলা থানা যুবদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গত রোববার উপজেলার পাগলা থানা শাখার যুবদলের উদ্যোগে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে  ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ  নির্ণয়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ও পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান মুকুট,  আরিফুজ্জামান সুমন, যুবদল নেতা কাউসার সরকার  মানিক, গোলাপ, দেলোয়ার,‌ মাতাব, আক্তার হোসেন, আদিলুর রহমান, কামরুজ্জামান গোলাপ, আদিল, পলাশ, এনায়েত, সুজন সরকার, আবু সাহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চার শতাধিক লোকের  রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!