প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৪, ২০২৪ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনা দু’টি ঘটেছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে উপজেলার ভায়াবহ গ্রামে ও বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভালুকা পৌর এলাকায় অবস্থিত শেফার্ড কারখানার শ্রমিক এনামুল হক ধনু (৪২) মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে উপজেলার ভায়াবহ গুলাভিটা মসজিদের সামনে পৌঁছলে একটি পিকআপ মোটরসাইকেলটিকে দিলে ঘটনাস্থলেই এনামুল হক তিনি মারা যান। তিনি উপজেলার পানিবান্দা গ্রামের মৃত আহেদ আলী বক্স ওরফে আবু আলীর ছেলে।
অপরদিকে একই সড়কে বুধবার রাতে উপজেলার মাস্টারবাড়ি পিএ নিট কারখানার শ্রমিক সজিব মিয়া (২২) স্ত্রী সুনিয়াকে (২০) নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহ যাওয়ার পথে মাস্টারবাড়ি এলাকার মেরিয়েট হোটেলের সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সজিব মারা যান। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুনিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোট পড়া হয়েছে: ১০৮
সর্বশেষ খবর
- ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ জনকে কারাদন্ড
- গফরগাঁওয়ে খেলাফত ছাত্র মজলিসের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
- নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
- গফরগাঁওয়ে বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল: ধানের শীষের জয়ে ঐক্যবদ্ধ কর্মীরা