গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত মোবারক হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রোববার বিকেলে ময়মনসিংহ – গফরগাঁও সড়কে বালিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় যুবদল কর্মী ছিলেন‌।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ময়মনসিংহ প্রয়োজনীয় কাজ শেষ করে গফরগাঁও পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জন্মেজয় বাসায় উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন তিনি। একসময় ময়মনসিংহ – গফরগাঁও সড়কে বালিপাড়া সামনে পৌঁছলে সিএনজি সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যান মোবারক । এতে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *