গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়নে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের উদ্যোগে শান্তি মিছিল

শেয়ার করুন :

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারিত্বের বিরুদ্ধে ময়মনসিংহের গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির অন্যতম নেতা এ্যাডভোকেট আল-ফাতাহ্ খানের নির্দেশনায় গত সোমবার রাতে ছাত্রদলের এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাব ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নবী হোসেন রবি, সহ-সভাপতি হৃদয় মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, ছাত্রদল নেতা রিজভীসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *