জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার সুলতানা রাজিয়া

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃতি সন্তান সুলতানা রাজিয়া। শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সারাদেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেয়া হয়। সুলতানা রাজিয়া ঢাকার বাড্ডা থানাধীন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি)।
সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকার প্রধান সুসান ভিজে (প্রমুখ)।
প্রসঙ্গ, সিনিয়র শিক্ষক (ইংরেজি) সুলতানা রাজিয়া জাতীয় শিক্ষা সপ্তাহে (২০২৪) বাড্ডা থানা পর্যায়ে দুই বার, মহানগর পর্যায়েও দুই বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া বাড্ডা থানা হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত। তিনি ইতোপূর্বে উপজেলা পর্যায়ে গত বছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ।
সুলতানা রাজিয়া বলেন, আজকের এ সাফল্যে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। শিক্ষক হিসেবে আমার এই প্রাপ্তি শিক্ষকতা পেশায় অনুপ্রাণিত করবে। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখতে কাজ করে যেতে চাই। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ থেকে আদর্শ শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজ করে যাচ্ছি। তার এই প্রাপ্তিতে নিজের প্রতিষ্ঠান প্রধান, সহকর্মী, শিক্ষার্থী, পরিচালনা কমিটি তার নিজের গ্রামের মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। ###

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!