তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত : স্বামীসহ আহত ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহি বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে একজন নারী এনজিওকর্মী নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামীসহ আহত হয়েছেন আরো ৩ জন। নিহত মহিলার নাম হোসনে আরা বেগম (৩৫)। তিনি গফরগাঁও উপজেলার আতিকুর রহমানের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী শেরপুরে বেসরকারি এনজিও তে কর্মরত ছিলেন।শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের কাকনী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হোসনে আরা বেগম নিহত। আহত হয়েছে আরো ৩ জন।

জানা গেছে, নিহত হোসনে আরা বেগম ও তার স্বামী আতিকুর রহমান শেরপুর জেলায় একটি বেসরকারি এনজিও কে কর্মকরত ছিলেন। হোসনে আরা বেগমের শ্বশুর অসুস্থ থাকায় তারা বৃহস্পতিবার গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলায় রৌহা গ্রামে গিয়েছিলেন। বাড়ি থেকে স্বপরিবারে সিএনজি যোগে নিজের কর্মস্থলে ফেরার পথে তারাকান্দা উপজেলার কাকনী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজি কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হোসনে আরা বেগম নিহত হন এবং স্বামী আতিকুর রহমানসহ তার পরিবারের ২ জন আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান , দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি ও লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!