বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে- ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষেপ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে জুড়ী উপজেলা তৌহিদী জনতা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শুক্রবার বাদ জুম্মা (২৭ সেপ্টেম্বর) স্থান জুড়ী নিউ মার্কেট, জুড়ী বাজারের বিভিন্ন প্রধান প্রধান সড়কে তারা বিক্ষেপ মিছিল করেন, বিভিন্ন শ্লোগানের মাধ্যমে। এতে বক্তারা বলেন আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে, ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেইসাথে অপরাধীদের আইনের আওতায় আনা হউক।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!