মোঃ জাকির হোসেন।।
পুলিশিং সেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই বলে মন্তব্য করেছেন তারাকান্দা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ টিপু সুলতান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাকান্দা থানা কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের পুলিশ প্রশাসনের উপর মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে। তা ফিরিয়ে আনতে হবে। পুলিশের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাং এবং যে কোন সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
তিনি আরো বলেন, যে কোন অপরাধ দমন করতে সাংবাদিকদের সাথে নিয়ে সহযোগিতার মাধ্যমে কাজ করতে চান।
এ সময় সাংবাদিকরা সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পুলিশের প্রতি আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি রফিক বিশ্বাস, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা ফজলে এলাহি ঢালী, দৈনিক মানবকণ্ঠের উপজেলা ও দৈনিক আমার সময় এর জেলা প্রতিনিধি জাকির হোসেন, ডেইলি এক্সপ্রেস এর শহীদুল্লাহ খান, দৈনিক কালবেলা’র শরিফুল আলম রাসেল, দৈনিক জনতার তৌকির আহমেদ শাহীন, দৈনিক ভোরের চেতনার জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল হান্নান প্রমূখ।