পুলিশের ভাবমূর্তি রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

পাঁচ  দিন মেয়াদী থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স এর “পুলিশের ভাবমূর্তি রক্ষায় করণীয়” সম্পর্কিত সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে পাঁচ দিন মেয়াদী ‘থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স’ এর পুলিশের ভাবমূর্তি রক্ষায় করণীয় সম্পর্কিত সেশন পরিচালনা করেন  ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান  মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার, আইএসটিসি, ময়মনসিংহ;  জনাব এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *