
ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন,শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে ভিন্ন একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে।শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি।তিনি বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি দুপুর ২টায় শুরুর কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে শুরু হয়।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সরকার পরিচালনা সম্ভব নয়। মানবতার প্রশ্নে ইসলাম বিরোধীদের প্রশ্ন বাংলাদেশের মানুষ আপোষ করবে না। সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা রুখে দিব।
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী,সহবায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ হাদী,মাওলানা রেজাউল করিম, মুফতি মুহাম্মদ আব্দুল মুমিন,বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মুহাম্মদুল্লাহসহ প্রমুখ।