ভালুকায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

শেয়ার করুন :

 আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারীকরণ দাবিতে ভালুকায় মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচরীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদের পাশে ভালুকা-গফরগাঁও সড়কে মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলার গোয়ারী ভাওয়ালীয়াবাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক, আতিকুল ইসলাম, মোস্তাক আলম জুয়েল, নজরুল ইসলাম, শাহাব উদ্দিন শেখ, নাজমূল আলম সোহাগ, জয়নাল আবদীন, শামীমা আক্তার, আজিজুল হক, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, কামাল হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান এবং শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রধান করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *