প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪ সময়ঃ ৯:১১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে সমিতি কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোকছেদুল আলম রাব্বানীকে সভাপতি ও মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ ছাইফুল ইসলাম খান, আব্দুল মোতালেব ঢালী, মোঃ ছফির উদ্দিন সরকার ও মোঃ আব্দুল হাই সরকার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মোকছেদুল আলম রাব্বানী জানান, নতুন কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে।
জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুথানে আ’লীগ সরকারের পতনের পর পূর্বের কমিটির নেতৃবৃন্ধ দায়িত্ব ছেড়ে চলে যায়। ৭ আগষ্ট ভালুকা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী সরকার এর সভাপতিত্বে উপস্থিত সাধারণ দলিল লেখকগণের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভালুকা দলিল লেখক সমিতির কার্যালয়ে জুরুরী সাধারণ মিটিংয়ের আহব্বানে সমিতির মোট ২০৪ জন সদস্যের মধ্যে ১৭১ জন স্বাক্ষরিত রেজুলেশন ও কন্ঠভোটে মোঃ মোকছেদুল আলম রাব্বানীকে সভাপতি ও মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ নাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com