শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
গত সোমবার সন্ধ্যায় গফরগাঁও থানার ওসি রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মতবিনিময়কালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় নবাগত ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অপরদিকে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা এমনটাই প্রত্যাশা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
এ সময় গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *