ভালুকায় মোটরসাইকেল-লড়ি সংঘর্ষে অনার্স পড়ুয়া ছাত্র নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাকিবুল হাসান সিয়াম (১৯) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ময়মনসিংহ নাছিরাবাদ কলেজের অনার্স ক্লাশের শিক্ষার্থী সাকিবুল ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহায়ক সানোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ভায়াবহ নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় সাকিবের বন্ধু রাজন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা থেকে বন্ধু রাজনকে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার মল্লিকবাড়ির দিকে যাচ্ছিলেন সাকিবুল। পরে, বিকেল তিনটার উপজেলার ভায়াবহ এলাকায় বিপরিত দিক থকে আসা একটি লড়ির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুলকে হাসান সিয়ামকে মৃত বলে ঘোষণা করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. কামাল আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *