গফরগাঁওয়ে ছাগল চুরি করে পালানোর সময় হাতেনাতে এক চোর গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনটি চোরাই ছাগলসহ এক চোরকে দিন দুপুরে চুরি করে পালানোর সময় হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে একজনকে হাতেনাতে আটক করা হয় এবং অন্য ২ চোর কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার জগদল গ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ কাজল (৪৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গফরগাঁও পৌরশহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী‌ এলাকায় মোঃ আব্দুল লতিফের তিনটি ছাগল ইসলামিয়া সরকারি হাইস্কুল সামনে থেকে ধরে নিয়ে ওই চোরেরা পালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক চোরকে ছাগলগুলোসহ হাতেনাতে আটক করে। এবং তার সহযোগী অন্য ২ চোর কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান বলেন, ছাগলের মালিক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আটককৃত ছাগল চোর থানা হাজতে আটক আছে।
গফরগাঁও থানা পুলিশ যে কোন ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর রয়েছে বলেও জানান ওসি।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!