ভালুকায় ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরভেজ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৮ জুলাই) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুলু মিয়ার ছেলে। তাকে, আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ধর্মপুর গ্রামের কাছম আলীর ছেলে ছাব্বির ভালুকা পৌর সভার ৫নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাসায় সপরিবারে বসবাস করে ভালুকা বাজারে মাছের আড়তে কাজ করেন। এদিকে ৪-৫মাস আগে তিনি ১০ বছর বয়সী এক ভাতিজিকে তার বাসায় নিয়ে আসেন। গত ১৩ জুন ওই শিশু পাশের ফারুকের চা-পান বিক্রির দোকানে যায় এবং ফারুকের বাবাকে দোকানে পেয়ে কাঠাঁল কিনতে তাদের (ফারুকের বাবা) বাড়িতে রাস্তা দেখিয়ে দিতে বলে। ওই সময় পাশে থাকা পারভেজ ওই শিশুকে ফারুকের বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যায় এবং জোরপূর্ব ধর্ষণ করে। পরে ওই শিশু ঘটনাটি প্রতিবেশী এবং তার চাচিকে জানায়। ঘটনার পরদিন ওই শিশুর চাচা ছাব্বির বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, শিশু ধর্ষণ মামলার আসামী পারভেজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!