ভালুকায় শিয়ালের কামড়ে  গৃহবধূসহ আহত ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থানে শিয়ালের কামড়ে এক গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, রমিজা খাতুন (৫২) স্বামী শহিদুল ইসলাম, বাপ্পী (২২) পিতা মফিজ উদ্দিন খান ও আব্দুল মালেক (৬০) পিতা সুবহান। ঘটনা দু’টি ঘটেছে শুক্রবার দুপুর ও সন্ধ্যায় উপজেলার পুরুড়া পূর্বপাড়া ও ধলিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পুরুড়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন (৫২) তাদের টিনের বেড়ার গোসলখানায় গোসল করতে যান। এ সময় একটি শিয়াল ঢুকে তাকে আক্রমণ করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে তাড়া করলে শিয়ালটি পাশের একটি জঙ্গলে ঢুকে পড়ে। পরে জঙ্গলের চারপাশ ঘিরে শিয়ালটিকে মারার চেষ্টা করলে বাপ্পী (২২) নামে এক যুবককেও কামড়িয়ে আহত করে। তাছাড়া একইদিন সন্ধ্যায় ধলিয়া গ্রামের সুবহানের ছেলে আব্দুল মালেককে শিয়ালে কামড়িয়েছে। আহতদের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিয়ালটিকে এলাকাবাসি পিটিয়ে মেরে ফেলেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *