ভালুকায় গাড়িচাপায় নির্মান শ্রমিক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় রাজু আহমেদ (৬৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২২ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর কাঁচাবাজার এলাকায়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়ায় ছোট বোনের বাসায় থেকে রাজমিস্ত্রীর যোগালির কাজ করতেন রাজু আহমেদ। আজ শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সিডস্টোর কাঁচাবাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। ওই সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *