গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৃথক মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- উপজেলার রাওনা ইউনিয়নের দিঘা গ্রামের শামসু মাষ্টারের ছেলে মোঃ ইসলাম (৫৫) এবং চরআলগী ইউনিয়নের নাককাটা চর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে সারফুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গফরগাঁও থানার ওসির নির্দেশনায় পৃথক দু’টি পুলিশফোর্স গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দিঘা ও চরআলগী নাককাটা চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০১৭ সালের মারামারি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইসলামকে এবং ২০১৫ সালের মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সারফুল ইসলাম কে গ্রেফতার করে। ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজা হওয়ার পর থেকে তারা পলাতক অবস্থায় ছিলেন।
গফরগাঁও থানার ওসি মোঃ শাহীনূজ্জামান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *