গফরগাঁওয়ে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী বাদলের হ্যাটট্রিক বিজয়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
বেসরকারি ফলাফলে টানা তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আশরাফ উদ্দিন বাদল (আনারস প্রতীক)। তিনি পেয়েছে ৭০ হাজার ৯৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবুল হোসেন দিপু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৬৬৮ ভোট।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *