ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
নানা আয়োজনে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব হাতেম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ব।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *