গফরগাঁওয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনের কৃষি মেলার সমাপনী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কৃষি মেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা’র সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক ড. নাসরীন আক্তার বানু।
মূল্যায়ন প্যানেলের মতামতের ভিত্তিতে কৃষি মেলায় কন্দাল ফসল এর খাবার আইটেম স্টল প্রথম, কন্দাল ফসলের উপকরণ স্টল দ্বিতীয় ও রোগ, পোকা ও আই পি এম তৃতীয় স্থান লাভ করে। আনুষ্ঠানিকভাবে উল্লেখিত স্টলের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও আর্দশ কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *