ভালুকায় শিয়াল তাড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মুরগী নিয়ে যাওয়ার সময় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ মে) সকালে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামে। নিহত সুবর্ণা আক্তার ওই গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির উঠান থেকে সুবর্ণাদের একটি মুরগী শিয়ালে ধরে নিয়ে যায়।  এ সময় সুবর্ণা ও তার বড় বোন খোদেজা আক্তার শিয়ালের পেছনে ধাওয়া করেন এবং ক্ষেতের আইল দিয়ে দৌড়ে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে যান সুবর্ণা। এতে ঘটনাস্থলেই সুবর্ণা আক্তারের মৃত্যু হয়। সুবর্ণা পাশর্^বর্তী ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সুবর্ণার মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
সুর্বণার বড় ভাই কবীর হোসেন বলেন, সকালে তাদের একটি মুরগী শিয়ালে নিয়ে যাওয়ার সময় পিছনে দৌড় দেয় দুই বোন। কিছুটা দৌড়ের পর দাঁড়ানো অবস্থা থেকে ঢলে পড়ে ঘটনাস্থলেই সুবর্ণা মারা যায়।
কাতলামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরচি গ্রামের খলিলুর রহমানের মেয়ে সুবর্ণা আক্তার তাঁর বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *