গফরগাঁওয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

শেয়ার করুন :

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে খারুয়া বড়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও আধুনিক হাসপাতাল আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিনা দেবনাথ, গফরগাঁও আধুনিক হাসপাতালের এম ডি সাংবাদিক নাজমুল হক বিপ্লব সহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!