ভালুকায় কর্মরত অবস্থায় কারখানা শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কর্মরত অবস্থায় ফারুকুজ্জামান চৌধুরী ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮মে) সকালে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনে। নিহত ফারুক লক্ষীপূর জেলার সদর উপজেলার পাঁচপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ফারুকুজ্জামান চৌধুরী ফারুক ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনের সিনিয়র কম্পিউটার কাটিং অপারেটার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করার পর বুকে ব্যাথা অনুভব করলে কারখানার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুটা সুস্থতা অনুভব করেন। পরে তিনি  পূনরায় কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষন পর তিনি আবারো অসুস্থ হয়ে পড়লে কারখানার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে ফারুকের লাশ হস্তান্তর করেন।
স্কয়ার ফ্যাশন লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ফারুক কোম্পানির কম্পিউটার কাটিং অপারেটারের হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে বাসা থেকেই অসুস্থ শরীর নিয়ে কাজে যোগদান করেন। অফিসে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাস্তায় তিনি মারা যান। ফারুকের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কয়ার ফ্যাশন লিমিডেটের একজন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি বিষয়টি থানাকে অবহিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *