বৃষ্টির কারনে ব্রিজের লাইনের নিচে মাটি দেবে যাওয়া ঢাকা -ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গয়েশপুর বাজারের অদূরে পিঠাগুড়ির ব্রীজ হেলে পড়ায় গতকাল সোমবার সাড়ে ১২ টা থেকে ঢাকা -ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় ৪ ঘন্টার অধিক সময় ধরে বন্ধ রয়েছে।
জানা যায়, ঢাকা- ময়মনসিংহ রেলপথে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারের কাছে পিঠাগুড়ির ব্রীজ। ব্রীজের সংষ্কার কাজ চলমান। গত দুই দিনের অতিবৃষ্টির কারনে ব্রিজের লাইনের নিচে মাটি দেবে যাওয়াতে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনের শিডিলের বিপর্যয়ে যাত্রীদের দূর্ভোগ বেড়ে যায়। অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কাওরাইদ এবং হাওর এক্সপ্রেস ট্রেন মশাখালি স্টেশনে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। যায় ফলে দূরে ট্রেন যাত্রীরা দূর্ভোগে পড়েছে।
এমতাবস্থায় ঢাকা-ময়মনসিংহ লাইনে চলাচলকারী যাত্রীগণ বিকল্প পথে যাতায়াত শুরু করে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ সেলিম আল হারুন বলেন, সংষ্কার কর্মীরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইনে কাজ করছেন। আশা করছি খুব দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *