মহান মে দিবসে গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে গফরগাঁও উপজেলা শ্রমিক লীগ ও উপজেলা রাজওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা রাজওস্তাগার  শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রতন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া ও কাৰ্যকরী সভাপতি আমানত মেম্বার প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *