ভালুকায় মে দিবসে শ্রমিকসহ নিহত ২

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় খবির উদ্দিন (২৮) নামে টেক্সটাইল মিলের এক শ্রমিক ও রাস্তা পারাপারের সময় নুরুল ইসলাম (৭০) নামে অপর এক পথচারী মারা গেছেন। ঘটনা দু’টি ঘটেছে গত বুধবার (১ মে) দুপুরে ভরাডোবা ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী গ্রামে ও একইদিন রাতে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার আমতলী মুক্তিরবাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিঝুরী গ্রামে অবস্থিত গ্রীণ টেক্সটাইল মিলের শ্রমিক উপজেলার নিঝুরী গ্রামের চেরাগ আলীর ছেলে শ্রমিক সর্দার ঋতু ও বরাইদ সিলাসীপাড়ার মৃত সাহেদ আলীর ছেলে খবির উদ্দিন গাড়িতে করে কারখানার শ্রমিকদের খাবারের বর্জ্য রাস্তার পাশে ফেলে কারখানায় ফিরছিলেন। পথে ভরাডোবা ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী গ্রামে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইল ফলকের সাথে ধাক্কা লেগে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যান। এ সময় শ্রমিক সর্দার ঋতু (৪৫) গুরুতর আহত হলে তকে প্রথম ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অরপদিকে একইদিন রাতে রাস্তা পারাপারের সময় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার আমতলী মুক্তিরবাজার এলাকায় ভালুকাগামী অ্যাম্বুলেন্স (ঢাকা-মেট্রো-চ-৭১-২৯১০) চাপা দিলে রাংচাপড়া বারোভিটার মৃত নাসির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল  ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় জনতা অ্যাম্বুলেন্সটি আটক করলেও চালক পালিয়ে যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *