আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে রহিম উদ্দিন (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রহিম উদ্দিন নিজের ক্ষেতে পাকা বোরো ধান কাটতে যান। কিছুক্ষন ধান কাটার পর তিনি মাটিকে ঢলে পড়েন। খোঁজ পেয়ে পাশের ধান ক্ষেতে থাকা অপর এক কৃষক অজ্ঞান অবস্থায় ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হওয়ার পর রহিম উদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুপুরে আবারো অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।