রাস্তা পারাপারের সময় অটোচাপায় আহত প্রাইভেটকার মালিকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
শিশু সন্তানকে মাদরাসায় পৌঁছে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ব্যাটারীচালিত অটোরিকশা চাপায় গুরুতর আহত প্রাইভেটকারের মালিক বাবুল মিয়া (৩৮) রোববার (২১ এপ্রিল) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত বাবুল মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের রুস্তম আলী সেখের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাশের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকেলে বাবুল মিয়া তার মাদরাসায় পড়ূয়া শিশু ছেলে সোয়াদকে (৯) পাশের ত্রিশাল উপজেলায় অবস্থিত একটি মাদরাসায় রেখে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য বাবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোররাতে তিনি মারা যান। নিহত বাবুল মিয়া সম্প্রতি কিস্তিতে প্রাইভেটকারটি ক্রয় করে দুই শিশু সন্তানসহ চারজনের পরিবাররের জীবিকা নির্বাহ করে আসছিলেন বলে পরিবারের লোকজন জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *