গফরগাঁওয়ে নবাগত ইউএনও রুবাইয়া ইয়াসমিনের যোগদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রুবাইয়া ইয়াসমিন যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
গফরগাঁও উপজেলা যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন। অপরদিকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এবং গফরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!