ভালুকায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন এমপি এমএ ওয়াহেদ।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ প্রদর্শনী উদ্বোধন করেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে ৪০টি স্টল স্থাপন করা হয়। এ সব স্টলে উপজেলার প্রান্তিক খামারি তাদের খামারের লালন পালন করা প্রাণি প্রদর্শন করেন। পরে প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এম, পি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাভোকেট শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ডা.মোহাম্মদ মতিউর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা ও উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *