প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৭, ২০২৪ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৭ হাজার হতদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খান।
জান াযায়, আলহাজ¦ হাতেম খান পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিবছরই হতদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও তিনি সাত হাজার হতদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কমিশনার মাহবুবুল আলম দুলু, ৫নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সাইদুল ইসলাম, ভালুকা পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, ভালুকা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও হাজী এমদাদুল হক। আলহাজ¦ হাতেম খান কারোনাকালীন সময় মানুষের ঘরে ঘরে খাদ্য ও ঈদ  সামগ্রি পৌঁঁছিয়ে দিয়েছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com