রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে নিয়াজ উদ্দিন (১৪)য়নামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করছে পুলিশ।
গতকাল শনিবার পৌরশহরে ইমামবাড়ী খেয়াঘাট এলাকা থেকে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরি দল যৌথ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহত নিয়াজ উদ্দিন উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিচর গ্রামে শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র সে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা, গত শুক্রবার বিকেলে কেনা কাটার জন্য বাবার সঙ্গে গফরগাঁও বাজারে আসে নিয়াজ উদ্দিন।কেনাকাটা শেষে সন্ধ্যায় ইমামবাড়ী খেয়াঘাট (শ্মশানঘাট) দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাড়ি যাওয়ার সময় পানিতে ডুবে যায় সে।খবর পেয়ে পুলিশ দমকল বাহিনী ডুবুরি দল অভিযান চালিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনূজ্জামান খান জানান, লাশ উদ্ধারের করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।###