বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

শেয়ার করুন :

গাজীপুর প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাোগমুক্তি কামনায় শুক্রবার (২২ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল করেছে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় কেদ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যদুল আলম বাবুল বলেছেন, দেশ ও জনগণ ধংস হলেও জালিম সরকারের কিছু যায়-আসে না। তাদের প্রয়োজন শুধু ক্ষমতা। ক্ষমতার জন্য তারা দেশ ও জনগণের স্বার্থ জলাঞ্জলি দিতেও কুণ্ঠাবোধ করে না। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেদ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, মুক্তিযুদ্ধে গাছা অঞ্চলের মানুষের বিশেষ ভূমিকা ছিল। জালিম সরকার পতনেও তারা বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করি। অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেন, গেল ডামি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বদ্বী ছিলো আওয়ামী লীগই। এখন সরকারী দল ও বিরোধী দল তারাই। দেশের অস্তিত্ব বিপন্ন করতেই এভাবে ভোটের নাটক সাজিয়ে এই সরকার বার বার জোরপূর্বক ক্ষমতায় আরোহন করছে।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহায়ক রাকির উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা এ কে এম সিরাজুল ইসলাম, আবুল হাসেম, মঞ্জুর হোসেন প্রমুখ।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *