গফরগাঁওয়ের পাগলায় চোরাই মালামালসহ ২ চোর গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তেরবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ ২ চোরকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গতকাল শনিবার (২৩ মার্চ) সকালে ওসি খায়রুল বাশার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে দত্তেরবাজারের ইলিয়াস হোসেনের ডেকোরেটরের দোকান হতে চোরাই যাওয়া বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার,, মাইকের ইউনিট সহ বিভিন্ন সরঞ্জামাদি ৪ লাখ টাকার ঊর্ধ্বে মালামাল  উদ্ধার সহ ২ চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলায় বিরই গ্রামে মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২২) ও যাত্রাসিদ্ধি গ্রামে মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২৩)।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা উপজেলায় চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *